1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

র‌্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার জন্য দায়ী সরকার : রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণতন্ত্র সম্মেলন হয়ে গেলো। বাংলাদেশকে ডাকা হয়নি। এরপরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি প্রতিষ্ঠানের সাতজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে গতকাল নিষিদ্ধ করা হয়েছে। লেখাপড়ার ক্ষেত্রে তাদের সন্তানদেরও নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বিভাগ অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অর্থ থাকলে সেগুলোও বাজেয়াপ্ত হবে। তার বাইরে থাকলেও সেগুলো বাজেয়াপ্ত হবে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বর্তমান সরকার। শনিবার ১১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বেগম খালেদা জিয়াকে বিদেশে সু চিকিৎসা ও স্থায়ী মুক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যগণের বিরুদ্ধে কুরুচি বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কেন তারা (যুক্তরাষ্ট্র) আজ নিষিদ্ধ করেছে? তারা তো চোখ বন্ধ করে নাই। বাংলাদেশে কি হচ্ছে তারা সবাই দেখছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ যারা গুম হয়েছে। তারা (যুক্তরাষ্ট্রে) কি জানে না কেন গুম হয়েছে, কে গুম করেছে। আওয়ামী লীগ মনে করেছেন চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয়ে যাবে। কিন্তু চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না, সেটা এখন শুরু হয়েছে। সংগঠনের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies