1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

লুণ্ঠন করেনি, র‌্যাব মানবাধিকার রক্ষা করে চলছে-র‌্যাব 

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

র‌্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞাসহ যে নানা অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব )। র‌্যাব বলছে, র‌্যার মানবাধিকার লুণ্ঠন করেনি, র‌্যাব মানবাধিকার রক্ষা করে চলছে। অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে র্যাব মানবিকতার নজির স্থাপন করেছে। আজ দুপুরে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে অফিসিয়ালি এখনো কোনো কিছু জানি না। অফিসিয়াল কোনো চিঠি না পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। অফিসিয়াল চিঠি পাওয়ার পর, আমরা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবো। তবে আমরা বলবো, র্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, র্যাব মানবাধিকার রক্ষা করে চলেছে। তিনি আরও জানান, আমাদের ৯ হাজারের যে ফোর্স (সদস্য), এই ফোর্সের লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ২৮ জন সদস্য জীবন দিয়েছেন। মানবাধিকার রক্ষায় এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে আমাদের ১ হাজারের বেশি সদস্যের অঙ্গহানি হয়েছে। এ ছাড়া আমাদের ২ হাজারের বেশি সদস্য আহত হয়েছেন। বিশ্বের এমন কোনো ফোর্স নেই যাদের ৯ হাজার সদস্যের মধ্যে, যারা দেশের আইন-শৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় যে আত্মত্যাগ করেছে তা কোনো বাহিনীর রয়েছে কি-না আমার সন্দেহ রয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies