1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বেহুলার বাসরঘরের মতো কোথায় যে ছিদ্র আছে: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন অনেক নিরাপদে আছেন। চারদিকে আপনার নিরাপত্তাবেষ্টনী, বিএনপি আর কি করবে। বেহুলার বাসরঘরের মতো কোথায় যে ছিদ্র আছে। খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটি মনে করার কোনো কারণ নেই। আপনি যে অনিয়ম, দুর্নীতি আর অনাচার করে মহাস্বর্গ রচনা করেছেন, সে জন্য আপনিও নিরাপদ নয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে। ‘খালেদা জিয়া সরকারপ্রধান থাকাকালে আওয়ামী লীগের ওপর নির্যাতন চালানো হয়েছে’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেন রিজভী। তিনি বলেন, বেগম জিয়া কখনও আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেনি, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য। কালকে নানা কথা বলেছেন প্রধানমন্ত্রী। উনি নাকি অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।
খালেদা জিয়াকে কি প্রক্রিয়ায় আটক করেছেন প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, আপনার মন্ত্রীরা বারবার বলছেন— আইনি প্রক্রিয়ার কথা। দেশে কি আইনি প্রক্রিয়া আছে? যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লক্ষ্মীপুরের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করেছে, যাদের নামে অভিযোগ আছে। তাদের জেলখানায় বিয়ে হয় ধুমধাম করে তারা মুক্ত হয়ে যায়। নাটোরের উপজেলা চেয়ারম্যানকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, তাদের রাষ্ট্রপতি ক্ষমা করে দেন।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনি সহজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয়। এ বিষয়ে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন, আজ ওয়ার্কিং ডে হওয়ায় রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে। তা ছাড়া যেহেতু নারীদের প্রোগ্রাম এখানে নিরাপত্তার বিষয় থাকে, যে কারণে আমরা তাদের বুঝিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies