নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বকুল হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক সাখাওয়াত হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উত্তরকোণ
