1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি’র কর্মসূচিগুলো হলো :-
১। আগামী ১৪ ডিসেম্বর ২০২১ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কার্যালয়গুলো কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে। বিএনপি’র উদ্যোগে সকাল ৯টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
২। দিবসটি উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিগুলো হলো :-
১। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২১ ভোরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
২। সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বিএনপি’র উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করার জন্য সকাল ৭.৩০টায় দলের নেতাকর্মীরা ঢাকা থেকে রওয়ানা দিবেন। জাতীয় স্মৃতিসৌধে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ দলের পক্ষে মহান শহীদদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করবেন।
৩। ওই দিনই জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে মহান বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। মাজারে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
৪। দিবসটি উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর ২০২১ সকাল ১১টায় বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
৪। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর বেলা ২টায় মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৫। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে।
৬। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে স্থানীয় সুবিধাজনক সময়ে দেশব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies