1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বাংলাদেশ ও ভারতের চিন্তায় বড় কোনো পার্থক্য নেই-ভারতের পররাষ্ট্র সচিব

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের চিন্তায় বড় কোনো পার্থক্য নেই। দুই দেশের সম্পর্কের যে সোনালী অধ্যায় চলছে, সেটিকে এগিয়ে নিতে আরও কিভাবে সহযোগিতা বাড়ানো যায় সে নিয়েই আলোচনা চলছে। মঙ্গলবার দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এটি একটি ঐতিহাসিক বিরল মুহূর্ত যেখানে দুই দেশ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালন করছে। ভারতের সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে। তাই দুই দেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। তিনি বলেন, সড়ক, রেলের পাশাপাশি নৌপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো এখন ভারতের সবচেয়ে অগ্রাধিকার। বাংলাদেশ দশক ধরে বিশাল উন্নয়ন সাধন করেছে। প্রতি বছর প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি করছে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় শরিক হয়েছে ভারত। এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, সীমান্ত সমস্যার পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো, আগামী সপ্তাহে ভারতীয় রাষ্ট্রপতির ঢাকা সফর এবং জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কোভিড-১৯ সংকটেও ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যে দেশ সফর করছেন সেটি হল বাংলাদেশ। তাই বাংলাদেশকে ভারত কেমন গুরুত্ব দেয় এ থেকে অনুধাবন করা যেতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, প্রায় ৫০ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক চলমান সম্পর্কের এগিয়ে নিতে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সীমান্ত আরও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সকালে ঢাকা পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সচিব পর্যায়ের বৈঠকের পর দুপুরেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করবেন হর্ষবর্ধণ শ্রিংলা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দিল্লি ফিরে যাবেন ভারতীয় পররাষ্ট্র সচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies