1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নিরাপদ সড়ক চেয়ে শাহবাগে কফিন মিছিল করলেন শিক্ষার্থীরা

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার সারাদেশে হাফ পাসের প্রজ্ঞাপনসহ মোট ৯ দফা দাবিতে শাহবাগ মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এদিকে আগে থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা জাতীয় জাদুঘরের সামনে তাদের বাধা দেন। পরে তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নেন। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ শিক্ষার্থীদের অবস্থান না নিতে অনুরোধ করলে তারা কফিন নিয়ে মিছিল শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র- টিএসসির দিকে যান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক রামিম তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আয়োজন করার ঘোষণা দেন। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আন্দোলনকারীরা জানান, ‘সড়কে আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে। যার বেদনা সেই বোঝে। তাদের পরিবারের আর্তনাদকে আমরা ধারণ করেছি। আমরা সড়কে নিরাপদভাবে চলাচল করতে চাই। এছাড়াও সারাদেশে হাফ পাসসহ ৯ দফা দাবির বাস্তবায়ন চাই।’ এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে চেয়েছিল। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় আমরা তাদের সেখানে অবস্থান নিতে নিরুৎসাহিত করি। পরে তারা সেখান থেকে টিএসসি চলে যান। শিক্ষার্থীরা বলেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এর আগে গতকাল শনিবার সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে খিলগাঁও মডেল কলেজের শত শত শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লালকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা লালকার্ড উঁচু করে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies