1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

খালেদা জিয়ার বিদেশ যেতে আইনি সুযোগ খতিয়ে দেখা হচ্ছে: আইনমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকার আইনি সুযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক থেকে খালেদা জিয়ার বিষয়টি বিবেচনা করছেন। এর আগে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার জন্য দুটি আবেদন খারিজ করা হয়েছে। এখন আমরা এ বিষয়ে আর কোনো আইনি সুযোগ আছে কি-না, তা খতিয়ে দেখছি। সব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে আইন লঙ্ঘন না হয়।’ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের ২৫তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা ঠেকাতে নয়, সাইবার অপরাধ রোধে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে।’ সাইবার অপরাধ সংক্রান্ত মামলার বিচারের জন্য দেশের আট বিভাগে আটটি সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘জেলা জজদের সাইবার ট্রাইব্যুনালের কাজ তদারকি করতে হবে।’ জেএটিআইয়ের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies