1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সড়কে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

  • সম্পাদনার সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

সড়কে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে লাল কার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীদের পক্ষে খিলগাঁও মডেল কলেজের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘ফুটবল খেলায় কেউ ফাউল করলে রেফারি যেমন লাল কার্ড দেখায়, সেভাবেই সড়ক খাতে নানারকম দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আমরা আজ লালকার্ড দেখাচ্ছি।’ তাদের ১১ দফা দাবিতে সড়কে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার বিষয়গুলো উঠে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে; গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে; ট্রাফিক পুলিশের ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে; বাসগুলোর মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা বন্ধে এক রুটে এক বাস এবং দৈনিক আয় সব পরিবহন মালিকের মধ্যে তাদের অংশ অনুযায়ী সমানভাবে বণ্টন করার নিয়ম চালু করতে হবে; শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র নিশ্চিত করতে হবে; চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে; চুক্তির ভিত্তিতে বাস দেওয়ার বদলে টিকিট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে; গাড়ি চালকের কর্মঘণ্টা একনাগাড়ে ৬ ঘণ্টার বেশি হওয়া যাবে না। প্রসঙ্গত, ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী এবং সোমবার রাতে রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। ঢাকা পরিবহন মালিক সমিতি মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু বিকেলে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ৯ দফা দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের একটি দল। তাদের দাবি, কেবল ঢাকা মহানগরে নয়, ‘হাফ’ ভাড়া চালু করতে হবে সারা দেশে এবং সকাল ৭টা থেকে রাত ৮টার বদলে তা হতে হবে ২৪ ঘণ্টার জন্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies