1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত কমে ২৪৩

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিনজনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৪৩ জনের শরীরে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন। করোনাভাইরাস নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৩৮৭টি। শনাক্তের হার ১.৪০ শতাংশ। আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। এর আগে বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় তিনজনের আর করোনা শনাক্ত হয় ২৬১ জনের শরীরে। গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies