1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ওমিক্রন: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে প্রস্তুতি জোরদারের আহ্বান ডব্লিউএইচওর

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়তে থাকার পেক্ষাপটে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে সম্ভাব্য এই পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার ও জনগণকে সম্পূর্ণরূপে টিকাদানের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আজ শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ডব্লিউএইচওর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ভার্চুয়াল এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সীমান্ত বন্ধের মতো পদক্ষেপের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।।
তিনি বলেন, ‘উচ্চ সংক্রামক এই ধরনগুলোর মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে আমাদের পদ্ধতিগত কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই।’ প্রসঙ্গত, ভারতসহ বিশ্বের অন্তত ২৫টি দেশে এখন পর্যন্ত করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ডব্লিউএইচও। গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নতুন এই ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের নতুন এ ধরনের নামকরণ করে ‘ওমিক্রন’ এবং একে ‘উদ্বেগজনক’ ধরন বলে চিহ্নিত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies