1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

সড়কের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবার ‘লাল কার্ড’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার প্রদশিত হয়েছে

সড়কের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবার ‘লাল কার্ড’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার ১১টার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন। পরে পরের দিনের কর্মসূচি ঘোষণা করে দুপুর ১২টার কিছু আগে সড়ক ছেড়ে দেন। সোহাগী সামিয়া নামের এক শিক্ষার্থী বলেছেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটছে, আমরা সড়কে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করছি।’
এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই চিন্তা মাথায় নিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চলছে অভিযোগ করে সামিয়া বলেন, এসব গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ। এসব বন্ধ করতে হবে। নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে তারা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies