1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ফেসবুকে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু অসাধু, অপপ্রচারকারী অসত্য প্রচারণায় লিপ্ত সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। মহল বিশেষের প্ররোচনায় গভীর চক্রান্তের অংশ হিসেবেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে সরকারী নীলনকশা বাস্তবায়নের সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উস্কানিমূলক বক্তব্য, মন্তব্য প্রচার করা হচ্ছে, যার সঙ্গে বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এরা ষড়যন্ত্রকারীদের এজেন্ট হিসেবে বিএনপির নেতাদের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপির এ মুখপাত্র বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি) নামে ভুয়া ফেসবুক পেজ থেকে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য বিভিন্ন নামে ‘ফেইক ফেসবুক’ পেজ খোলা হয়েছে। টাকা দিয়ে ‘স্পন্সর’ করে সেই ভুয়া পেজগুলো ‘প্রমোট’ করা হচ্ছে। এমন একটি পেজ হলো ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’। ক্ষমতাসীন গোষ্ঠীর মদদেই বিএনপি ও এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা-হাইপার-প্রোপাগান্ডার অংশ হিসেবেই ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’ নামে এই ভুয়া পেজ থেকে ভিত্তিহীন, বানোয়াট, কুৎসিত তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এছাড়াও Hash Tag BNP-সহ বিভিন্ন ফেসবুক পেজ থেকেও বিএনপি নেতাদের সম্পর্কে অবিরাম অসত্য তথ্য ও বক্তব্যের ধারাবর্ষণ চলছে। এগুলো বিএনপি নেতাদের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রান্ত। যা জঘন্য অপরাধ।
তিনি বলেন, Bangladesh Nationalist Research & Communication–BNRC নামে বিএনপির একটি রিসার্চ ও কমিউনিকেশন সেন্টার রয়েছে। দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে গবেষণা, তথ্যপ্রযুক্তি নির্ভর ও অধিকতর শক্তিশালী করার জন্য বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়। দলের গঠনতন্ত্র অনুসারে চেয়ারপারসনের প্রত্যক্ষ তদারকিতে ২০১৬ সালের ১ এপ্রিল দলের এই রিসার্চ ও কমিউনিকেশন কেন্দ্রটি স্থাপন করা হয়। তাই আমি দেশবাসীসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’সহ এ ধরনের ফেসবুক পেজের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies