1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিশ্ববাজারে তেলের দামের পতন অব্যাহত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম কমেছে অন্তত ৩.২০ শতাংশ। মঙ্গলবার এ প্রতিবেদন লেখার সময় অয়েলপ্রাইজ ডটকমের তথ্যানুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২.৩৯ ডলার কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭১.০৫ ডলারে। কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও। মঙ্গলবার এর দাম ২.৯২ শতাংশ অর্থাৎ ২.০৪ ডলার কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬৭.৯১ ডলারে। এছাড়া হিটিং অয়েলের দাম কমেছে অন্তত ১.৬৮ শতাংশ বা ০.০৩৬ ডলার। মূলত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণেই বিশ্বজুড়ে তেলের বাজারের এমন নিম্নমুখী অবস্থা। এই আতঙ্ক এরইমধ্যে বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে। দেশগুলো আবারো নানা নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করতে শুরু করেছে। ২০২২ সালের প্রথমাংশে যে অর্থনৈতিক পুনরুদ্ধারের আশা করা হচ্ছিল তা এখন হুমকির মুখে পড়েছে। ফলে তেলের চাহিদাও হ্রাস পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ থেকেই মূলত বিশ্ব বাজারে তেলের দাম কমে গেছে। এর আগে ওমিক্রন আতঙ্কে গত ২৬ নভেম্বর বিশ্ববাজারে তেলের দাম কমেছিল ব্যারেলপ্রতি প্রায় ১০ মার্কিন ডলার। মঙ্গলবারও দেখা গেছে সামান্য হলেও সেই ধারা অব্যাহত রয়েছে। শুধু তেলের বাজারই নয়, ওমিক্রন আতঙ্কের প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারেও। মঙ্গলবার এশিয়া, ইউরোপ, আমেরিকা প্রায় সবখানেই সূচক ছিল নিম্নমুখী। শেয়ারের দর হারানোয় সবার ওপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার কসপি। মঙ্গলবার এর সূচক পড়ে গেছে অন্তত ২ দশমিক ৪ শতাংশ। জাপানের নিক্কেই ২২৫’র সূচক নেমেছে ১ দশমিক ৬ শতাংশ, একই অবস্থা হংকংয়ের হ্যাং সেং ইনডেক্সেরও। তবে সাংহাই কম্পোজিটের অবস্থা স্থিতিশীল দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies