1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

নওগাঁয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫শ জনের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫শ নিম্ন আয়ের জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ পারভিন নাইস, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ। নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫শ নিম্ন আয়ের জনসাধারণের মাঝে জন প্রতি ১০ কেজি চাল,১কেজি এ্যাংকর ডাল, ১কেজি মশুর ডাল, ১কেজি চিনি,১কেজি লবন,১লিটার সয়াবিন তেল এবং ১/২ কেজি ছোলা প্রদান করা হয়েছে। এই ত্রাণ সহায়তা চলমান রয়েছে। সবমিলিয়ে ১৮শত নিম্ন আয়ের জন সাধারণের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies