1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

বদলগাছীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ -৫, স্বতন্ত্র -৩ চেয়ারম্যান পদে নির্বাচিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৮১০ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে (১) বদলগাছী সদর ইউনিয়নে আওয়ামীলীগের মোঃ আনোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে ৮৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ( জামায়াত) ঘোড়া প্রতীকের মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৮৩৬ ভোট। (২) মথুরাপুর ইউনিয়নে আওয়ামীলীগের মোঃ মাসুদ রানা নৌকা প্রতীক নিয়ে ৭৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ( বিএনপি) আঃ হাদী টিপু চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬০৫ ভোট। ( ৩) পাহাড়পুর ইউনিয়নে আওয়ামীলীগের মোঃ আবু হাসানাত মিজানুর রহমান কিশোর নৌকা প্রতীক নিয়ে ৪৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) আব্দুল আলীম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৮৬ ভোট। (৪) মিঠাপুর ইউনিয়নে আওয়ামীলীগের মোঃ ফিরোজ হোসেন নৌকা প্রতীক নিয়ে ৮২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮৯১ ভোট। ( ৫) কোলা ইউনিয়নে আওয়ামীলীগের মোঃ শাহীনুর ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৫০২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র সেলিনা মির্জা কাপ- পিরিজ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৫৬ ভোট। (৬) বিলাশবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) মোঃ সাইদুর রহমান কেটু ঘোড়া প্রতীক নিয়ে ৫০০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীকের মোঃ রাফিউল হাসান পেয়েছেন ৪৪১২ ভোট। (৭) আধাইপুর ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) রেজাউল কবির পল্টন আনারস প্রতীক নিয়ে ৪৮৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীকের শামছুল আলম পেয়েছেন ৪০৯৭ ভোট। ( ৮) বালুভরা ইউনিয়নে স্বতন্ত্র ( বিএনপি) আল এমরান হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৭৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের শেখ আয়েন উদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৭৬ ভোট। উপজেলার ৮ টি ইউনিয়নের ৭৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। তন্মধ্যে ২ টি ইউনিয়নে ১৯টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহন করা হয়েছে। নির্বাচনে প্রায় আশি ভাগ ভোট পড়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies