1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমল

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি আরও ১০ ডলার কমেছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২০ সালের এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে তেলের সবচেয়ে বড় দরপতন এটি। করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পরই হঠাৎ করে জ্বালানি তেলের দরপতন হয়েছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈশ্বিক ইক্যুইটি বাজারের সঙ্গে তেলের দরপতন ঘটেছে এই ভয়ে যে, করোনার এ ধরনের কারণে বৈকল্পিক, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জ্বালানির চাহিদা কমে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রীর মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) নতুন যে ধরন শনাক্ত করেছে, যার নাম ‘ওমিক্রন’, এটি ‘উদ্বেগের বিষয়’ হিসেবে দাঁড়িয়েছে। সে উদ্বেগ থেকেই শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ছিল ৭২.৭২ ডলার, যা গত সপ্তাহের চেয়ে প্রায় আট শতাংশ কম। এর আগে তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এরও আগে গত ১৯ নভেম্বর আরেক দফা কমেছিল তেলের। তখন ৮৫ ডলার থেকে কমে ৭৯ ডলারে নেমে আসে।

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies