1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

দেশে একদিনে হাসপাতালে ভর্তি আরও ৫৮ ডেঙ্গু রোগী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৫৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন রোগী ভর্তি হন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি আছেন। শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বমোট ২৬ হাজার ৯১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ২৬ হাজার ৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন এবং ২৬ নভেম্বর পর্যন্ত তিন হাজার ২৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং ২৫ নভেম্বর পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies