1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা বাংলাদেশে নেই: মান্না

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে মেকানিজম তা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন,‘বেগম জিয়া এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন। ডাক্তার বলেছেন আগামী কয়েকদিন খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।’ শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ডাক্তাররা খালেদা জিয়ার একটা অপারেশন করেছিলেন। সেই সময় উনার একটা নার্ভ চিড়ে গেছে। সেটা ঠিকমত কাজ করছে। কিন্তু এই সার্পোটটা সাময়িক। ওই চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। প্রধানমন্ত্রী এ বিষয় নিষ্ঠুর রসিকতা করে বলেছেন খালেদার জন্য যতটুকু দরকার করেছি। কিন্তু বাস্তবতা হলো এই দেশে শেখ হাসিনার কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আইন মানুষের জন্যই মানুষ আইনের জন্য নয় উল্লেখ করে মান্না বলেন, এরশাদের পতনের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ এর সাথে থেকে বলেছিলাম আইন মানুষের জন্যই, মানুষ আইনের জন্য নয়। তখন তত্ত্বাবধায়ক সরকার করার কোনো আইন সে সময় ছিল না। পরবর্তীতে সেটা আইনে অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছিল। তখন এতবড় পরিবর্তন যদি করা যায় এখন একটা মানুষকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো যাবে না এমন কোনো কথা হতে পারে? তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এখন বিবর্ণ। কারো কোনো কথা বলার সাহস নেই। আর যদি বলেন ও আর তা যদি সরকারের পছন্দ না হয় উঠিয়ে নিয়ে যাবে তাকে। এরপর হয়তো কোথাও মরদেহ পাওয়া যাবে আর আপনি তার বিচার ও চাইতে পারবেন না। এদেশে গত দেড় বছরে করোনার সময়ে প্রায় তিন কোটি ৪০ লক্ষ লোক দরিদ্রসীমার নিছে নেমেছে। পরিকল্পনামন্ত্রী বলে আমরা এত উন্নতি করি সেটা চোখে পড়ে না আপনাদের কাছে। আবার তিনিই বলেন, এই উন্নতির ফলাফল দশ শতাংশ লোকই ভোগ করেছে, বাকি ৯০ শতাংশ মানুষের কাছে যায়নি। কোনো কোনো মন্ত্রী বলেন আমরা উন্নয়নের রোল মডেল আর বিমান দিয়ে যাওয়ার সময় দেশকে সিঙ্গাপুর, লস এঞ্জেলস দেখেন আর সাধারণ মানুষ বলে এটা লস বাংলাদেশ। সিটি করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে মানুষ মারা প্রতিযোগিতা চলছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন একটা মানুষকে ময়লার গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো। আর উত্তর সিটি কর্পোরেশন কেন বাকি থাকবো? তারাও একজনকে চাপা দিয়ে মেরে ফেলেছে। দুইটা ট্রাক দুইজন মানুষকে মেরেছে পর পর দুই দিনে। কিন্তু কোনো রকম জবাবদিহিতা নেই তাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনার বাংলা পার্টির উপদেষ্টা, আবুল কাশেম ফজলুল হক ও সোনার বাংলা পার্টির সভাপতি শাহ আব্দুর নুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies