1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিত কুড়িগ্রামে জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান

  • সম্পাদনার সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২২৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর নিকট তার কার্যালয়ে আলাদা আলাদা ভাবে দুটি স্মারকলিপি প্রদান করে বিবাদমান দুটি গ্রুপ।
দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোষাধক্ষ এডভোকেট রুহুল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। অন্যদিকে একই দাবিতে জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড বজলুর রশিদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক রবিউল ইসলাম লেবু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লবসহ অন্যান্যরা। জেলা বিএনপি’র দেয়া স্মারকলিপি সরকারের উচ্চ পর্য়ায়ে পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies