1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৬৮ বার প্রদশিত হয়েছে

দেশে করোনায় একদিনের শনাক্তের হার ও মৃত্যু ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৪৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৯৮ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৩৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৮টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৪ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৮৭ জন এবং নারী ১০ হাজার ৫৯ জন।  তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন । তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies