1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

নওগাঁর রাণীনগরে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের বিষ্ণুমুর্তিসহ ব্যবসায়ী আটক

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমুর্তি সহ ব্যবসায়ী আমজাদ হোসেন (৬০) কে আটক করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল। গত বুধবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিতা পাড়ায় একটি বাড়ি থেকে মুর্তিসহ তাকে আটক করা হয়। আটক আমজাদ হোসেন আটনিতা পাড়া গ্রামের মৃত হাইতুল্লা পেদার ছেলে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, ক্রয়-বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাণীনগর উপজেলার গুয়াতা আটনিতা পাড়া এলাকায় একটি বাড়িতে মূর্তি রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ক্যাম্পের এএসপি (এ্যাডজুন্টেন) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অপারেশন দল সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ মূর্তি ব্যাবসায়ী আমজাদ হোসেনকে আটক করা হয়। এ সময় আমজাদের কাছে থাকা একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করে মূর্তি ও আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় বুধবার রাতে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies