1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

গণতন্ত্রের বিকাশে আপনারা কি ভূমিকা রেখেছেন : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কি ভূমিকা রেখেছেন? তিনি বলেন, ‘গণতন্ত্রের সম্মুখযাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে, তারাই আবার গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা (বিএনপি) কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন?’ ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন। ‘সরকার গণতন্ত্রকে বিলীন করে ফেলছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের নামে যারা নির্বাচনবিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে – তারাই আবার গণতন্ত্রের কথা বলে! বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্নে রেখে ওবায়দুল কাদের বলেন, সব সময় শুধু গণতন্ত্রের কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না? জনমতকে অসম্মান কে দেখালো – সরকার না আপনারা? বিএনপির রাজনীতি অস্থিরতাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা, এ অস্থিরতার কারণে বিএনপি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না, সেজন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি উসকানি দিয়ে নানা অঘটন ঘটিয়ে সরকারের উপর দায় চাপাতে চায়। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য বিষয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা হবে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেয়া হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেয়ার জন্য।
বুধবার টাঙ্গাইলে মাওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের উপর হামলার ঘটনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies