1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিএনপি গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তারা (বিএনপি) এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এই বর্ণচোরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।’ ওবায়দুল কাদের আজ বুধবার নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। দেশের ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপির হাতে নিরাপদ নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশ আবারো রক্তের বন্যা বইয়ে দিবে, বাংলাদেশ আবারো দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে। তিনি বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চলছে পরিকল্পিত মিথ্যাচার। যারা এসব অপচেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না, তবুও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী কর্মীদের নাম বাদ দিয়ে অপকর্মকারীদের নাম কেন্দ্রে পাঠালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের উসকানি দিচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে, সময় হলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের আদর্শকে বিসর্জন না দিয়ে, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোর জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান এবং সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies