1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোকামতলায় দোকান বসতবাড়ি মাদ্রাসা পুড়ে ছাই

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩২৮ বার প্রদশিত হয়েছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান, বসতবাড়ি ও একটি মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মোকামতলা-সোনাতলা রোডের ভাই ভাই বেকারির সামনের দোকানগুলোতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে সোনাতলা রোডের ভাই ভাই বেকারির সামনের দোকানগুলোতে লাগা আগুনে মানিক মিয়া নামের এক ব্যক্তির পার্সের দোকান এবং দোকানটিতে রাখা আটটি মোটরসাইকেল, মিঠু মিয়ার একটি লেপতোশকের দোকান ও একটি মুদিদোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল, পেট্রল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার তেল, পেট্রল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দোকানের পেছনে অবস্থিত একটি মহিলা মাদ্রাসাও আগুনে ভস্মীভূত হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, দোকানের ভেতরে থাকা সব পণ্য ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারিনি। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার স্টেশন ও পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন নামে বগুড়া ফায়ার স্টেশনের এক কর্মী আহত হন। স্টেশন অফিসার আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা ও বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ।

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies