1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

স্বাস্থ্যের নথি গায়েব : ৪ জনকে সাময়িক বরখাস্ত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় ওই বিভাগের চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা চলমান আছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া চার কর্মচারী হলেন, ওই বিভাগের ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। নথি গায়েবের ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ্ আলমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত সপ্তাহে এ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies