1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিন: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি সিসিইউতে আছেন। তার শরীর অত্যন্ত দুর্বল। এ অবস্থায় সরকারের কাছে আহ্বান জানাচ্ছি- অবিলম্বে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হোক। সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান। এতে দোয়া অনুষ্ঠানে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দয়া করে আপনারা মানবতার স্বার্থে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ করে দিন।’ একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী। তার যদি কিছু হয়ে যায় তবে এর সমস্ত দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এই কথা খুব পরিষ্কার।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এদেশের চিকিৎসকরা ইতিমধ্যে বলেছেন যে, খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে অনেক ধরনের অসুখের। এ অসুখগুলোর সুষ্ঠু চিকিৎসা করার মতো কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল আমাদের দেশে নেই। এজন্য তার পরিবারের থেকে বারবার আবেদন করা হয়েছে যে, অন্তত মানবতার স্বার্থে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হোক। কিন্তু তাকে চিকিৎসার সেই সুযোগ দেওয়া হচ্ছে না।’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। গত ১৩ নভেম্বর তাকে সেখানে ভর্তি করা হয়। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রহসনের বিচারে মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার যে চক্রান্ত সেই চক্রান্তের অংশ হিসেবে আজকে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তাকে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত গৃহে অন্তরীণ করে রেখেছিল প্রায় আড়াই বছর। সেই সময়ে তার কোনো চিকিৎসা হয়নি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। এদেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করেছেন। শুধু বিএনপির জন্য নয়, তার পরিবারের জন্য নয়, এদেশের ১৬ কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য খালেদা জিয়াকে বড় প্রয়োজন।’দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, শাহিদা রফিক, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, বেলাল আহমেদ, আনিসুর রহমান তালুকদার খোকন, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies