1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে-ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি।
তিনি বলেন, ‘বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত দোষ।’ সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপির দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। সরকার এবং দেশের যে কোন ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ উল্লেখ করে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথা গত এক যুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে উঠার অংকের মতই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশ বলেন, মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে। সাধারণ মানুষ আতঙ্কে নেই বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ ও বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদে। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies