1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আরও ১৫৯ জন নতুন ডেঙ্গি রোগী হাসপাতালে, মোট মৃত্যু ৯৭

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গিবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে ঢাকাতে ১২৪ জন ও ঢাকার বাইরে ৩৫ জন ভর্তি হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৭৭ জন ডেঙ্গি রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৪২ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ১৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে ২৫ হাজার ৫০৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৭২৯ জন। এ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ৯৭ জন প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies