1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মণিপুরে হামলা : সস্ত্রীক কর্নেলসহ নিহত ৬

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় উগ্রবাদী হামলা হয়েছে। এ ঘটনায় এক কম্যান্ডিং অফিসারসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মণিপুরের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৪৬ আসাম রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মিয়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে নিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন তার স্ত্রী এবং এক শিশু পুত্র। ওই কম্যান্ডিং অফিসারের সাথে সেনার অন্য জওয়ান এবং কুইক রেসপন্স টিমের সদস্যরাও ছিলেন। এ সময় আচমকায় হামলা চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ওই কম্যান্ডিং অফিসার, তার স্ত্রী ও পুত্রের। সেই সাথে আরো একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। যদিও এই ঘটনা সম্পর্কে সরকারিভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি। কে বা কারা এই হামলা চালাল। এর নেপথ্যে কারণ কী? এখনো কোনোটাই স্পষ্ট নয়। তবে আপাতত সেনা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। সাম্প্রতিক উত্তরপূর্ব ভারতে এটাই সেনাকে টার্গেট করে করা সবচেয়ে বড় উগ্রবাদী হামলা। যদিও, এবার এই ঘটনা ঘটেছে মিয়ানমারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies