1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ-বগুড়া জেলা বিএনপি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধিতে দেশে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। জনগণের প্রতি এই অবৈধ সরকারের কোনো দায়বদ্ধতা না। কারণ এই সরকার ভোটারবিহীন রাতের সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকার এটা নিয়ন্ত্রণ করছে না। কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত। বর্তমান সরকার দেশ চালানোর টাকা নেই। ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। সরকার গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়াচ্ছে। সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির উদ্দ্যেগে বিক্ষোভ সমাবেশ নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিএনপির নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সব ধরনের কৃষি, শিল্প, গার্মেন্টসহ সব কিছুর উৎপাদন খরচ বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ দেশে গইতন্ত্র নেই, ভোটাধিকার নেই। দেশে মানুষের কোনো অধিকার নেই। এখান থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নেতৃবৃন্দ আরো বলেন, এই সরকারের একটা ভয়, দেশে সুষ্ঠু নির্বাচন হলে গ্রামে গ্রামে ব্যানার লাগিয়েও আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না।নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। দেশে কোনো সুশাসন নেই। সমস্ত কিছু আওয়ামীকরণ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল কাদির এনাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষক দলের আহবায়ক আকরাম হোসেন, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মযনুল হক বকুল, বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসানুল হাবিব মমি, সদস্য সচিব আদিল সাহরিয়া গর্কী, যুগ্ন-আহ্বায়ক হারুনর রশিদ সুজন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিনুর ইসলাম শাওন, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলীসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies