1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৩৮ বার প্রদশিত হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাশ সীমান্তে বিএসএফের গুলিতে ইদ্রিস আলী (৪০) ও আসাদুজ্জামান ভাসানী (৪৫) নামের দুই বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের পশ্চিমে সেবকদাশ সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর উপ-পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গোড়ল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং আসাদুজ্জামান ভাসানী ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী ভারতে প্রবেশ করে। ভোরে তারা গরু নিয়ে ফেরার পথে গুনজিরির চওড়া বিএসএফের ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কাঁটাতার সংলগ্ন এলাকায় তাদের মৃত্যু হয়। তাদের লাশ ভারতীয় অংশে পড়ে আছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, তিনি বিষয়টি শুনছেন। বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গোড়ল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম তাকে বিষয়টি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies