1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

মানুষের দুঃখ-কষ্ট বোঝার শক্তি সরকারের নেই: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়’- এই খনার বচন বর্তমান সময়ের সঙ্গে মিলে গেছে। আমরা একটা নষ্ট নেতৃত্বের মধ্যে পড়ে গেছি। এখানে রাজা এমন হয়েছে যে, সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো বোঝার শক্তিও তাদের নেই।’ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের বিদ্যমান সব সংকটের মূলে রয়েছে শেখ হাসিনার নেতৃত্ব ও তার সরকার। তারা সচেতন ও পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্র ও মুক্তচিন্তাকে নির্বাসিত করেছে। তারা রাজনীতিকেও ধ্বংস করেছে। ক্ষমতায় থাকতে সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করা জন্যই তারা এসব করছে। বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকার প্রতিহিংসার আগুনে গোটা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কোথাও শান্তি খুঁজে পাবেন না। মানুষের মধ্যে শান্তি-স্বস্তি নাই। স্কুলে যান, কলেজে যান, মসজিদে যান কোথাও শান্তি নেই।’ ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের এমন দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই ভদ্রলোকের কোনো লজ্জা-শরম নেই। দেশের পুরো নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন।’ রাজধানীর রেইনট্রি হোটেলে আলোচিত ধর্ষণ মামলার রায়ে হতাশা ও তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সো পাওয়ারফুল। সমস্ত নারী জাতিকে অপমান করে তাদের খালাস দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies