1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে-স্বরাষ্ট্রমন্ত্রী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউপি নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে। তিনি বলেন, আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। এই ইউপি নির্বাচন সবসময় আপনারা দেখে আসছেন গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এখানে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে। বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী আর বলেন, বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে। দোষীদের ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন।  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটিই করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies