1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে জনগণ: আ স ম রব

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জ্বালানি তেলের মূল্যকে কেন্দ্র করে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি এবং নাভিশ্বাস অবস্থায় যাত্রীদের বলি দেয়ার যে কর্মকা- গত কয়েকদিন ধরে প্রদর্শিত হলো তাতে আশঙ্কা করা হচ্ছে সিন্ডিকেট এবং সরকারের মাঝে কোন অলৌকিক গোপন আঁতাত রয়েছে।
বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, দেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে জনগণের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে রাষ্ট্র তাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে না। জনগণ রাষ্ট্র এবং সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে, তা রাষ্ট্রের জন্য এক অশনি সংকেত। রাষ্ট্র কোন সিন্ডিকেটের হাতিয়ার হতে পারেনা। সরকারের এসব সর্বনাশা পদক্ষেপ রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করে ফেলছে। তিনি বলেন, দীর্ঘ এক যুগের অপশাসনে এমনিতেই রাষ্ট্র দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছে। উপরন্তু, রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করণ প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছে তাতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনগণের মালিকানাধীন রাষ্ট্রের বিলুপ্তি ঘটতে আর বেশী সময় লাগবে না। গত কয়েকদিনে জ্বালানি তেলের মূল্যকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট ও পরিবহন ভাড়া বৃদ্ধিসহ জনগণের দুর্ভোগ ও ভোগান্তির যে চিত্র ফুটে উঠেছে তাতে দেখা যায় সকল পক্ষই জনগণকে জিম্মি করে এবং বলি দিয়ে ফায়দা হাসিল করছে, কোন পক্ষই জনগণের ন্যায় সঙ্গত দাবীদাওয়া বিবেচনায়ই নিচ্ছে না।  রব আরো বলেন, পরিবহনের ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে যাত্রীদের মাঝে যে ক্ষোভ, হতাশা এবং শোচনীয় অবস্থা বিরাজ করছে তা যথাযথভাবে মীমাংসা করতে না পারলে চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সরকারকে এ প্রশ্নে অবশ্যই ন্যায় সঙ্গত সমাধানের উপায় উদ্ভাবন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies