1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

সরকার গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়াচ্ছে : রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

সরকার গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়াচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখন কোনো সুশাসন নেই। সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে।
তিনি বলেন, কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের কোনো মতামত নেয়া হয়নি। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা। যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে।
বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনের সড়কে দোকান, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকের ব্যয় বেড়ে যাবে। সব ধরনের খাদ্যদ্রব্য ও কৃষিপণ্যের দাম বাড়বে। এজন্যই আজকে বিএনপির উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। সেইসাথে দলের প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘সরকার বড় বড় কথা বলে। তারা বলে, পলাতক আসামি দিয়ে কি দল চলে? আমি বলতে চাই, দেশে যদি সুশাসন থাকতো তাহলে যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারা আজকে কারাগারে থাকতেন। বিচারে যাদের জেল হতো, যাবজ্জীবন কারাদণ্ড হতো তারাই আজকে দস্যুর মতো ক্ষমতা দখল করে বড় বড় কথা বলছে। যারা গণতন্ত্র ও মানুষের পক্ষে তাদের বিরুদ্ধে তারা কথা বলে।’ রিজভী বলেন, ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে। দেশে কোনো সুশাসন নেই। সমস্ত কিছু আওয়ামীকরণ করা হয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব, সদস্য সচিব মো: আব্দুর রহিম, নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, সাইফুল ইসলাম রাশেদ, সাইদুল ইসলাম টুলু, কবির উদ্দিন মাস্টার, হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, শরীফুর রহমান রিপন, হেমায়েত উদ্দিন হিমু, তানভীর আহমেদ, মাহবুব আলম শিকদার, সুমন মুন্সী, ফজলে কাদের সোহেল, স্বেচ্ছাসেবক দলের ডা: জাহেদুল কবির, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও ঢাবি ছাত্রদলের রাজু আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies