1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকারের কাছে দেশ চালানোর টাকা নেই : খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার যত উন্নয়নের কথাই বলুক তাদের কাছে দেশ চালানোর টাকা নেই। ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে।’ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শহীদ নূর হোসেনের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এই স্মরণসভার আয়োজন করেন। ড. মোশাররফ বলেন, ‘ধাপ্পাবাজ-চাপাবাজ সরকার কত উন্নয়নের কথা বলছে। অথচ সরকার চালানোর জন্য তাদের কাছে টাকা নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন এই সরকার বিদ্যুতের মূল্য কতবার বৃদ্ধি করেছে। গ্যাসের মূল্য এমনকি পানির মূল্যও বৃদ্ধি করেছে। ডিজেল-কেরোসিনের দাম এক ধাপে ১৫ টাকা বাড়িয়ে দেয়া হলো। কখনো কোনো দেশে এভাবে ২৩ থেকে ২৫ শতাংশ বাড়ানোর কোনো নজির নেই।’ তিনি বলেন, ‘গায়ের জোরের প্রধানমন্ত্রী সাহসের কথা বলে, অস্তিত্বের কথা বলে। আমি বলতে চাই বিএনপির যদি অস্তিত্ব না থাকতো তাহলে গত নির্বাচনে ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে ডাকাতি করলেন কার ভয়ে? বিএনপির ভয়ে, জনগণের ভয়ে। আর আপনি এখন বলছেন, অস্তিত্ব নিয়ে আমাদের নাকি সংকট। আমি বলতে চাই, আজকের প্রধানমন্ত্রী গায়ের জোরের প্রধানমন্ত্রী, নিশিত রাতের প্রধানমন্ত্রী। আপনি প্রশাসন, পুলিশ ছাড়া আওয়ামী লীগ নিয়ে মাঠে আসেন, তখন দেখা যাবে অস্তিত্ব বিএনপির আছে না আওয়ামী লীগের আছে।’
ড. মোশাররফ বলেন, ‘নূর হোসেন যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছিল, আজকে সেই স্বৈরাচার আপডেট হয়ে ফ্যাসিবাদী সরকার হয়েছে। রাজনৈতিকভাবে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তার উপরে অর্থনৈতিক দিক দিয়ে লুটতরাজ, দুর্নীতি, এমন একটা অবস্থার সৃষ্টি করেছে যে, মানুষের বেঁচে থাকা অত্যন্ত কঠিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। সরকার এটা নিয়ন্ত্রণ করছে না। কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত। অতএব তারা তো এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না।’ ডাকসুর সাবেক ভিপি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ফজলুল হক মিলনের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য দেন, ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, খন্দকার লুৎফর রহমান, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন মনি, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, কামরুজ্জামান রতন, এ বি এম মোশারফ হোসেন, আসাদুর রহমান খান, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবীব, আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies