1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নওগাঁর রাণীনগর অগ্নিকান্ডে দুইটি তুলার মিল ভস্মিভূত; প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি!

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার কুবড়াতলি বাজার এলাকায় অগ্নিকান্ডে দুইটি তুলার মিল ভস্মিভূত হয়েছে। এতে দু’টি মিলের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাণীনগর এবং নওগাঁর মোট তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। মিল মালিক বাদল হোসেন জানান, দুপুর অনুমান দেড়টা নাগাদ কর্মচারীরা মিলের ভিতরে কাজ করছিল। এ সময় হঠাৎ করেই মিলের ভিতরে আগুনের সুত্রপাত হয়। সাথে সাথে মিলের গোডাউনসহ চতুরদিকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশ্বেই অবস্থিত আনোয়ার হোসেনের তুলার মিলেও আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে রাণীনগর থেকে দুটি ফায়ার সার্ভিস ও নওগাঁ থেকে একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় কোন রকমে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে তার মিলের তুলা, ঘর, যন্ত্রাংশসহ প্রায় ২০ লক্ষ টাকার মালা মাল পুরে ভস্মিভূত হয়ে যায়। আরেক মিল মালিক আনোয়ার হোসেন বলেন, বাদলের মিলের আগুন তার মিলে ছড়িয়ে পড়ে। এতে মিলের সমস্ত পুরে ছার-খার হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাণীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মিলের ভিতরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমাদের দুইটি ইউনিট এবং নওগাঁ ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies