1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না: জিএম কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃংখলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন নিয়ে হামলা-পাল্টা হামলা আর গোলাগুলি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খুন-খারাবি জনমনে আতংক সৃষ্টি করেছে। দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এক সময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতো। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উৎসবের পরিবর্তে আতংকের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, যেন কিছুই করার নেই তাদের। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সামনে প্রতিদিনের সন্ত্রাসী কর্মকান্ড হতাশ করছে জাতিকে।  ইতোমধ্যেই কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে একজন মায়ের দুই ছেলেকেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এরচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না। বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচনী সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন শন্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবেনা এটা হতে পারে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আরো কঠোর উদ্যোগ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies