1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের তিলাই ইউনিয়নে গত ঈদুল আজহার বরাদ্দকৃত ভিজিএফের চাল পুকুরে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল সুবিধাভোগীদের না দিয়ে পচা চাল পুকুরে ফেলে দেওয়ায় জনগনের বিক্ষোভ। জানাগেছে উপজেলার তিলাই ইউনিয়নে গত ঈদুল আযহার সময় ইউনিয়নের প্রায় ৩ হাজার হতদরিদ্রদের জন্য প্রতিটি হতদরিদ্র পরিবারের জন্য ১০ কেজি চাল বরাদ্দ প্রদান করা হয়। এদিকে তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার ভিজিএফের স্লিপ স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিক্রি করায় বিষয়টি জানাজানির পর ভিজিএফ কমিটির সদস্যরা সুবিধাভোগীদের স্বশরীরে উপস্থিত না হলে চাল দেয়া হবে না বলে নিয়ম করে এবং সুষ্ঠ বিতরণের লক্ষে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করলে আইসিটি অফিসার রুবেল সরকারকে প্রধান করে তদন্ত করেন। কিন্তু এলাকাবাসীবাসী জানায় তদন্ত করা হলেও তদন্ত প্রতিবেদনের বিষয় কিছুই জানা যায়নি। ভিজিএফ কমিটির সদস্য জহির উদ্দিন বলেন চেয়ারম্যান স্লিপ বিক্রি করার কারনে প্রকৃত সুবিধাভোগী না পাওয়ায় ১৭৫ জনের চাল বিতরণ না করেই ঐ চাল ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হলে চালগুলো পচে নষ্ট হয়ে যায়।তিলাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভিজিএফ সুবিধাভোগী আছর উদ্দিন ও ৮ নং ওয়ার্ডের আবুল কালাম জানান, স্লিপ নিয়ে ৩/৪দিন ইউনিয়ন পরিষদে আসলেও চেয়ারম্যান তাদের চাল না দিয়ে স্লিপ নিয়ে ছিড়ে ফেলেছেন। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিলাই ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র হিসাবে ব্যবহারের নির্দেশ দেয়ার কারনে সোমবার (৮ নভেম্বর)সকালে গুদামে রক্ষিত চাল পুকুরে ফেলে দেয়ার সময় স্থানীয় জনগনের দৃষ্টিগোচর হলে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে স্থানীয় জনগন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ভুরুঙ্গামারী থানা পুলিশসহ বিভিন্ন প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে তদন্তকারী রুবেল সরকার জানান,প্রায় ২ মাস আগে তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেদন দাখিল করেছি। অভিযোগের সত্যতা বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, চেয়ারম্যান, ইউপি সদস্যদের সমন্বয়হীনতার কারনে ভিজিএফ চাল বিতরণ সম্ভব হয়নি বলে প্রতীয়মান হয়েছে। তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি মুঠোফোন রেসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, পুকুরে চাল ফেলে দেয়ার বিষয়টি তদন্ত করা হবে। বিতরণ না করার কারন জানতে চাইলে তিনি জানান, তালিকার গড়মিলের কারনে চাল বিতরণ সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies