1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির ২ দিনের বিক্ষোভ কর্মসূচি

  • সম্পাদনার সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১০ নভেম্বর এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত এক মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারাদেশের মহানগরগুলোতে এবং আগামী ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে মানববন্ধনে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য-সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies