বগুড়া ইতিহাস চর্চা পরিষদের নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত। রোববার সন্ধ্যায় রোচাস রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি ডা. সি.এম. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবর রহমান, উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, উপদেষ্টা ডা. মশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল। এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. হাসনাত আলী। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে. এম. রাজিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শের আলী, রেজাউল হাসান রানু, অধ্যাপক ড. সাহিদুর রহমান, কোষাধ্যক্ষ সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, রেজাউল বারী ঈশা, মোহাম্মদ সাইরুল ইসলাম, মো. জহুরুল হক, অ্যাড. মোজাম্মেল হক, ফজলুল হক, মাসুম আওরঙ্গজেব, সুমন সরদার, জাহিদুল ইসলাম, রাফিউজ্জামান মো. ইদরিস মাহী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি, অত:পর বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে ২০০ বছর পূর্তি উদযাপন এর দ্বিতীয় পর্বের উদ্বোধন শেষে বগুড়া জেলা স্কুল অডিটোরিয়ামে দিনব্যাপি সেমিনার এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। খবর বিজ্ঞপ্তি