1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিয়ে আসা হয়েছে -আইজিপি

  • সম্পাদনার সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পুরনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হবো। সেই সময় যে সমাজ ও রাষ্ট্র কাঠামো ও জনসাধারন তাদের চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবেলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের ডিগ্রীর মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে উদ্বোধনে তিনি একথা বলেন। এসময় রাজশাহী রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন বিপিএম-পিপিএম, পুলিশ হেড কোয়াটার মাহবুবুর রহমান ভুইয়া,আর এম পি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ,নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ পুলিশ সুপার জানান, এ শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমল জুড়েই সিসি ক্যামেরা। বিকেলে পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ জেলার পত্নীতলা থানার নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies