1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

১০ বছরে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চ

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

টানা তিন মাস বিশ্বে খাবারের দাম বাড়ল। ফলে ১০ বছরের মধ্যে বিশ্বে এখন খাবারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। বিশ্বে যেসব খাদ্যপণ্য সবচেয়ে বেশি কেনাবেচা হয় এফএও সেগুলোর দামের ওপর বছরজুড়ে নজর রাখে। গেল মাসে এ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১৩৩.২-এ, আগের মাসে যা ছিল ১২৯.২। ২০১১ সালের জুলাইয়ের পর এটিই সর্বোচ্চ মূল্যসূচক। গত বছরের অক্টোবরের চেয়ে এটা ৩১.৩ শতাংশ বেশি। কম ফলন এবং বাড়তি চাহিদার কারণে গেল বছরে কৃষিপণ্যের দাম বেড়েছে দ্রুত। এফএওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের নভেম্বরের পর গমের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কানাডা, রাশিয়া, যুক্তরাষ্ট্র গমের উৎপাদন হ্রাস পাওয়ায় এর যোগানে টান পড়াকে মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে এফএওর প্রতিবেদনে। বিশ্বজুড়ে উদ্ভিজ্জ তেলের দাম ৯.৬ শতাংশ বেড়ে এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মালয়েশিয়াতে শ্রমিক সংকটে পাম অয়েলের উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার সাথে এ তেলের মূল্যবৃদ্ধির সংকট রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এবার উল্টো পথে হেঁটেছে চিনির দাম। ছয় মাস বাড়ার পর এ মাসে ১.৮ শতাংশ কমেছে এর দাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies