1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

অশুভ সিন্ডিকেটের সঙ্গে রয়েছে সরকারের আঁতাত: ড. কামাল

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানান তিনি। ড. কামাল হোসেন বলেন, গত ৫ই নভেম্বর থেকে সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। যার কারণে দেশব্যাপী পরিবহন ধর্মঘট চলছে। যাত্রী চলাচলের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যাত্রীভাড়া, পণ্য পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে। যার ফলে বাজারে সর্বক্ষেত্রে মূল্যবৃদ্ধির ঘটনা ঘটবে। এই পরিস্থিতিতে দুর্ভোগ পোহাতে হবে সাধারণ জনগণকে। তিনি বলেন, এমনিতেই বাজারে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, এলপি গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য প্রতিদিন বেড়েই চলছে। বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বরং অশুভ সিন্ডিকেটের সাথে রয়েছে আঁতাত। অনির্বাচিত সরকার বলেই জনগণের দুর্ভোগ লাঘবে কিংবা বাজারের অগ্রিম মূল্য থেকে জনগণকে রক্ষায় কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies