1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিএনপি একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

বিএনপি একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরিকুল ইসলাম সমস্ত জীবন দিয়ে সেই কাজটিই করে গেছেন। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার এ কথা বলেন মির্জা ফখরুল। তরিকুল ইসলাম স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি উদারপন্থী গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছি। তরিকুল ইসলাম সমস্ত জীবন দিয়ে সেই কাজটি করে গেছেন। নির্যাতনের কারণে শেষের দিকে তরিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন। বিশেষ করে এরশাদের নির্যাতনের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুখের কাছে তিনি পরাজিত হননি। শেষ পর্যন্ত তিনি লড়াই করেছেন কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে জনগণের জন্য একটু কাজ করা যায়।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘অনেকেই বলে আমরা বুড়ো হয়ে গেছি, সত্য কথা। আমাদের বয়স হয়ে গেছে। কিন্তু আরো একটি সত্য কথা আছে। বৃদ্ধের মস্তিষ্ক থেকে যুবকদের স্পন্দ দাও। সে শক্ত স্পন্দ আমরা দেখতে চাই। সেই দৃঢ়, সাহসী, নতুন, নবীন নেতৃত্ব আমরা দেখতে চাই। তাদেরকে পাশে নিয়ে, নেতৃত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies