1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল

নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২২০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মশুর, খেশারী, মুগ, চিনা বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী ও ভুট্টা বীজ ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন রানীনগর- আত্রাই আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৪ হাজার ৩০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া একই সময় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভূর্তকিতে কৃষি যন্ত্রপাতি হিসাবে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মেহেদী হাসানকে একটি কম্বাইন হারভেস্টার মেশিন ও বিলপালশা গ্রামের আব্দুর রাজ্জাককে একটি ধান মাড়াই মেশিন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies