1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা।
পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের সাথে দেখা করতে যান ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তারা যান। বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তারা। এর আগে বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ট্রাকশ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের ভাড়ার ওপরে প্রভাব পড়েছে। আগে ভাড়া যেখানে ছিল ১০ হাজার, সেখানে এখন ভাড়া হবে তেলসহ ১২ হাজার। তাহলে কিভাবে আমরা গাড়ি চালাবো? আমাদের লাভের যে অংশটা ছিল তা এখন তেলেই চলে যাবে। লাভ না করতে পারলে রাস্তায় গাড়ি চালিয়ে করবো কী? এক রুটে যদি ২০০ লিটার তেল খরচ হয় তাহলে খরচের পরিমাণ কতটা বেড়ে গেল? তিনি আরো বলেন, আমরা নেতৃত্ব দেই, আমরা যদি গাড়ি চালানোর কথা বলি গাড়ির মালিকরা তবুও গাড়ি চালাবেন না। কারণ এটি একটি ব্যবসা। ব্যবসা নাহলে গাড়ি কেন চালাবেন তারা?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies