1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলন ‘ব্যর্থ’: গ্রেটা থুনবার্গ

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার প্রদশিত হয়েছে

বিশ্ব নেতারা সক্রিয়ভাবে নিয়মের মধ্যে ফাঁক তৈরি করছেন এবং তাদের দেশের নিঃসরণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এমন অভিযোগ তুলে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনকে এখন পর্যন্ত ‘ব্যর্থ’ বলে উল্লেখ করেছেন গ্রেটা থুনবার্গ। সম্মেলনের ভেন্যুর বাইরে এক র্যালিতে থুনবার্গ দূষণকারীদের শক্ত হাতে দমনে কঠোর আইনের আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্ব নেতারা নিশ্চিতভাবে সত্যকে ভয় পাচ্ছে। এটা তারা এড়িয়ে যেতে পারবে না। তারা বৈজ্ঞানিক মতামত উপেক্ষা করতে পারবে না। সর্বোপরি তারা আমাদের, জনগণকে, উপেক্ষা করতে পারবে না।’ এদিকে শুক্রবার মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেছেন, আগামী বছর উন্নত দেশগুলো তাদের যৌথ অঙ্গীকার হিসেবে উন্নয়নশীল দেশগুলোতে বার্ষিক জলবায়ু সহযোগিতা হিসেবে ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের বিষয়ে ভালো কাজ শুরু করবে। ২০১৫ সালে হওয়া প্যারিস চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো এ তহবিলের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। স্বল্প উন্নত দেশগুলো বলছে, টেকসই বিদেশি সহায়তা ছাড়া তারা ক্লিন অর্থনীতিতে স্থানান্তরিত হতে পারবে না এবং বৈশ্বিক তাপমাত্রা বাড়ার ফলে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় থেকে তাদের জনগণকে রক্ষা করতে পারবে না বলে জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies