1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, নিহত ৫

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকের ওই অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গভীর রাতে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।
জানা যায়, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।
প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে পাঁচজন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতরা কারখানাটির শ্রমিক ছিলেন। তাদের নামিপরিচয় এখনো জানা যায়নি। মরদেগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies